Old Site

News & Events

blog

সীমান্ত ব্যাংক লিমিটেড এর ১৫তম শাখা ঢাকার উত্তরায় আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

11 Jul, 2019

১১ জুলাই ২০১৯ ইং তারিখে সীমান্ত ব্যাংক লিমিটেড এর ১৫তম শাখা হিসেবে উত্তরা শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর সম্মানিত মহাপরিচালক ও সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুখলেসুর রহমান এবং সম্মানিত পরিচালকবৃন্দ। বর্ডার গার্ড বাংলাদেশ এর সম্মানিত মহাপরিচালক ও সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান তার বক্তব্যে দেশের গুরুত্বপূর্ন অঞ্চলসমূহে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। উন্নত গ্রাহকসেবা এবং সময়োপযোগী বিভিন্ন স্কিম এর মাধ্যমে সীমান্ত ব্যাংক সামনে এগিয়ে যাচ্ছে, যা বক্তাদের বক্তব্যে উঠে আসে।

Live Chat Live Chat Live Chat

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +