Old Site

News & Events

blog

সীমান্ত ব্যাংক এর চিরিরবন্দর শাখা ও এটিএমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

15 Jan, 2024

সম্প্রতি সীমান্ত ব্যাংক এর চিরিরবন্দর শাখা ও এটিএমের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর উপ-মহাপরিচালক ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, পিএসসি, জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। প্রধান অতিথি আশা ব্যক্ত করেন, সীমান্ত ব্যাংক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সীমান্ত এলাকার মানুষকে অর্থনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করে স্বাবলম্বী করবে, যা সীমান্ত এলাকায় অপরাধমূলক কাজ প্রতিরোধ করার পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, উন্নত গ্রাহকসেবা এবং সময়োপযোগী বিভিন্ন স্কিম এর মাধ্যমে সীমান্ত ব্যাংক সামনে এগিয়ে যাচ্ছে।

গ্রাহকদের চাহিদা বিবেচনায় সীমান্ত ব্যাংক রিটেইল ব্যাংকিং এর বিভিন্ন সেবা যেমন পার্সোনাল লোন, হোমলোন, কারলোন, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য এস,এম,ই লোন, কৃষকদের জন্য জামানতবিহীন কৃষিঋণ,নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন “নারীশক্তি” ঋণ, শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা উপকরনের জন্য “প্রযুক্তিঋণ’’ ইত্যাদি নানা ধরনের সেবা চালু করেছে।

এছাড়া সীমান্ত ব্যাংক ইতোমধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, আরটিজিএস, বিএফটিএন এবং রেমিট্যান্স সেবাসহ নানা রকম আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে।

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সীমান্ত ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।। সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে শাখা এবং উপশাখা স্থাপন করছে সীমান্ত ব্যাংক।

Live Chat Live Chat Live Chat

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +