Old Site

News & Events

blog

সীমান্ত ব্যাংক এবং রুপায়ণ সিটি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

22 Mar, 2023

সীমান্ত ব্যাংক লিঃ এবং রুপায়ণ সিটি এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে । এই সমঝোতা স্মারকের আওতায় রুপায়ণ সিটির সম্মানিত গ্রাহকগণ আবাসিক ও বাণিজ্যিক স্পেস ক্রয়ে সহজ শর্তে এবং দ্রুততম সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফি এর মাধ্যমে সীমান্ত ব্যাংক হতে গৃহঋণ সুবিধা পাবেন । সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলামের উপস্থিতিতে সীমান্ত ব্যাংকের হেড অব অপারেশন্স ও সিআরও জনাব মোহাম্মদ আজিজুল হক এবং রুপায়ণ সিটি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন । এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

Live Chat Live Chat Live Chat

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +